|
আলোকচিত্রে ২০১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৪ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের সময় দা-ছুরি হাতে ছাত্রলীগের কর্মীরা।
রাজধানীর দৈনিক দৈনিক বাংলা মোড়ে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জামায়াতকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে।
১৯ জানুয়ারি সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে জানানো হয় সরকার উৎখাতে সেনা বাহিনীর কিছু সদস্য তৎপরতা চালিয়েছিল।
ফল ঘোষণার পর ৫ জানুয়ারি রাতে নির্বাচনী কেন্দ্র টাউন হল ছেড়ে যাচ্ছেন কুমিল্লায় মেয়র পদে বিজয়ী মনিরুল হক সাক্কু
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামিন নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে ১১ জানুয়ারি আদালতে হাজির হন জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম।
রামুতে ৩০ সেপ্টেম্বর সা¤প্রদায়িক হামলায় পুড়ে যা
স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে ৩০ এপ্রিল স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সংবাদ সম্মেলন।
রেল ভবনে ১৬ এপ্রিল সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদহ ২৩ জুলাই সকালে ঢাকায় পৌঁছলে শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে।
৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে
মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি-২০০০ এর প্রেসিডেন্ট হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এফবিআইয়ের হাতে নাফিজের আটকের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঢাকার যাত্রাবাড়ির বাসায় কান্নায় ভেঙে পড়েন।
কেরানীগঞ্জ থেকে অপহরণের পর উদ্ধার হওয়া স্কুলশিশু পরাগ মণ্ডল চিকিৎসা শেষে ২১ নভেম্বর বাসায় ফেরে।
চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়া গার্ডারের নিচে চাপা পড়া মানুষের খোঁজে উদ্ধারকাজ চালায় সেনা সদস্যরা।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় আগুনে নিহত পরিচয় না পাওয়া যাওয়া শ্রমিকদের ২৭ নভেম্বর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তির ধ্বংসাবশেষের মধ্যে জিনিসপত্র খুঁজছেন বাসিন্দারা।
২৬ মে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় কর্তব্যরত প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিমের ওপর পুলিশের নির্যাতন।
হরতালের মামলায় জামিনের আবেদন নাকচ হওয়ার পর ১৬ মে বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামছেন হিলারি। ৫ মে দুই দিনের সফরে ঢাকায় আসেন তিনি।
নয়া পল্টনে ১২ মার্চ বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়া দলীয় নেতা-কর্মী-সমর্থকদের একাংশ।
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর গুলিবিদ্ধ হওয়ার জায়গায় ৬ মার্চ জান রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরিসহ দূতাবাসের কর্মকর্তারা।
মুন্সীগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ এম ভি শরীয়তপুর-১ কে ১৪ মার্চ টেনে তোলা হয়।
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ১৪ মার্চ ১৪ দলের জনসভার একাংশ।
বাংলাদেশের প্রথম নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ৩ জুন ফেরেন নিশাত মজুমদার; সঙ্গে এভারেস্টজয়ী এম এ মুহিত।
দাঙ্গার পর মিয়ানমার থেকে ১৩ জুন পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল।
বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয় করে ৯ জুন দেশে ফেরেন
রাজধানীর শ্যামলীর একটি বাসায় অভিযান চালিয়ে ১১ জুন রয়েল বেঙ্গল টাইগারের তিনটি বাচ্চা উদ্ধার করে র্যাব।
|