সর্বশেষ :
partners logo
5:22 pm BdST, Friday, May 24, 2013
উন্নয়নে কমিউনিটি রেডিওর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান
Wed, May 30th, 2012 5:44 pm BdST
 
ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়ন প্রক্রিয়ায় কমিউনিটি রেডিওর সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় ‘কমিউনিটি রেডিও স্থাপন, স¤প্রচার ও পরিচালনা নীতিমালা প্রয়োগে জাতীয় কৌশল’ এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিনি জানান, কমিউনিটি রেডিও স্থাপন, স¤প্রচার ও পরিকল্পনা নীতিমালা ২০০৮ এর আওতায় সরকার ইতোমধ্যে ১৪টি কমিউনিটি রেডিওকে স¤প্রচারের অনুমতি দিয়েছে। এগুলোর পরীক্ষামূলক স¤প্রচারও শুরু হয়েছে।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন কমিউনিটি রেডিওর প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “যোগাযোগ মাধ্যম হিসাবে কমিউনিটি রেডিও তৃণমূল মানুষের সবচেয়ে কাছাকাছি। তাই এর কার্যকারিতা নিশ্চিত করতে এখানে তাদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনায় কমিউনিটি রেডিওকে একটি ‘অনন্য ধারণা’ হিসাবে আখ্যায়িত করে ইউনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক আরিফা শারমিন বলেন, “কমিউনিটি রেডিওর সুফল পেতে হলে এর নিয়ন্ত্রণ কমিউনিটির মানুষের হাতেই থাকতে হবে। আর সময়ের চাহিদা মেটাতে কিভাবে এটাকে আইসিটির সঙ্গে যুক্ত করা যায় সেটাও ভেবে দেখতে হবে।”

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলেনিভ নারী ক্ষমতায়ন ও শিশুদের উন্নয়নে কমিউনিটি রেডিওর কার্যকারিতা তুলে ধরেন।

সারা দেশ থেকে আসা বিভিন্ন কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা তরঙ্গ বিস্তার বাড়ানো, কমিউনিটি রেডিও স্থাপনে স্বল্প মূল্যে যন্ত্রপাতি প্রাপ্তির সুবিধা নিশ্চিত করাসহ কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষনের দাবি জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭৩৮ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank