সর্বশেষ :
partners logo
2:01 am BdST, Friday, May 24, 2013
ভারতে অবতরণ করা বিমানটি ফেরত এসেছে
Wed, May 30th, 2012 8:25 pm BdST
 
বেনাপোল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মুর্শিদাবাদে জরুরি অবতরণ করা বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজটি ফেরত আনা হয়েছে।

দুর্ঘটনার ৩৬ দিন পর বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দর চেকপোস্টে এটি বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা।

গত ২৫ এপ্রিল যশোর বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর বৈরী আবহাওয়ায় পড়ে ভারতের মুর্শিদাবাদের একটি মাঠে জরুরি অবতরণ করে। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে যান এর চালক ফ্লাইট ক্যাডেট রাশেদ। তিনি কদিন পরই ফেরত আসেন।

বেনাপোল চেকপোস্ট শুল্ক বিভাগের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরত আসা বিমানটি গ্রহণ করেন যশোর মতিয়ার রহমান বিমান ঘাঁটির উইং কমান্ডার সহিদুল ইসলাম।

পরে বিমানটি বেনাপোল থেকে যশোরে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০২৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank