সর্বশেষ :
partners logo
12:29 am BdST, Thursday, May 23, 2013
বরগুনার অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ
Sat, Jun 2nd, 2012 6:26 pm BdST
 
বরগুনা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক চালককে ম্যাসিস্ট্রেটের ‘মারধরের’ প্রতবাদে শনিবার দুপুরে বরগুনার অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

তবে, বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান মারধরের কথা অস্বীকার করেছেন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দীন সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের ক্রোক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান।

এ সময় একটি বাস যাওয়ার সময় ম্যাজিস্ট্রেট থামাতে বলেন। কিন্তু চালক মাসুম ‘ভয়ে’ গাড়ি না থামালে ম্যাজিস্ট্রেট ধাওয়া করে তাকে ধরে মারধর করেন এবং ভূমি অফিসে নিয়ে যান।

পরে অন্য শ্রমিকরা ভূমি অফিসে গেলে তাকে ছেড়ে দেন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা, বলেন তিনি।

বিক্ষোভ মিছিল শেষে তারা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবউদ্দীন সাবু ও সাধারণ সম্পাদক শিপন।

তারা ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমানকে অপসারণ না করা পর্যন্ত গাড়ি চালাবে না বলে জানিয়েছেন।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সমাবেশে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তরফদার সোহেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাসুম বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে গাড়ি থামাতে বললেও তিনি থামাননি। পরে ৭/৮ কিলোমিটার দূরে গিয়ে তাকে ধরা হয়। ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় তাকে ৫শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে তাকে মারধরের কথা তিনি অস্বীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank