সর্বশেষ :
partners logo
12:41 am BdST, Sunday, May 19, 2013
আইলা দুর্গতদের পাশে দাঁড়াতে অক্সফামের আহ্বান
Sat, Jun 2nd, 2012 9:43 pm BdST
 
লন্ডন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গত ৫০ হাজার মানুষের সহায়তায় তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফাম।

২০০৯ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার ক্ষতিকর প্রভাব এখনও রয়ে গেছে বলে শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করে যুক্তরাজ্য সরকারের দাতব্য এই সংস্থাটি।

২০০৯ সালের ২৫ মে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

প্রতিবেদনে বলা হয়, “দুর্গতদের মধ্যে অধিকাংশই যথেষ্ট খাবার ও নিরাপদ পানীয় জল পায় না এবং জীবিকা নির্বাহের জন্য কোন কাজও তাদের নেই।”

পর্যাপ্ত আশ্রয়ের অভাববোধ করা এই দুর্গতরা চলতি মাসের মৌসুমী বর্ষায় বাড়িঘর হারানোর এক নতুন শঙ্কায় রয়েছেন। ধারণা করা হচ্ছে খুলনা ও সাতক্ষীরা জেলার আইলা দুর্গত দুই লাখসহ প্রায় ১০ লাখ লোক এ সমস্যার মুখোমুখি হতে পারে।

প্রতিবেদনে অক্সফাম দুর্গত অঞ্চলের কয়েকজনের বক্তব্য তুলে ধরে।

আইলা আঘাতের পরপর আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে প্রায় সাতশ মিলিয়ন পাউন্ড তহবিল চেয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রয়োজনীয় তহবিলের মাত্র এক শতাংশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোন্স বলেন, “এক বছরেরও বেশি স্থায়ী হওয়া আইলা ছিল একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এমনকি এ সময়ের মধ্যে জনগণ উদ্ধার কার্যক্রমও শুরু করতে পারেনি।”

“বাংলাদেশের অন্যান্য দুর্যোাগের মত এ দুর্যোগকেও বিশ্ব উপেক্ষা করেছে। একটি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরবর্তী আরেকটি দুর্যোগের জন্য নাজুক অবস্থায় রাখা হয়েছে। আমরা এ অবস্থার কথা জানি।”

“বড় ধরনের কোন সহযোগিতা ছাড়া মানুষের ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে এ অবস্থার শুধু অবনতিই ঘটতে পারে,” যোগ করেন গ্যারেথ প্রাইস জোন্স।

প্রতিবেদনে বলা হয়, আইলা পরবর্তী প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় প্রায় এক লাখ দুর্গতর মাঝে সুপেয় জল বিতরণসহ পয়নিষ্কাশন ও পরিবেশ শোধন কার্যক্রম চালায় অক্সফাম।

২০১১ সালে দাতব্য এই সংস্থাটি প্রায় দুই লাখ দুর্গতকে খাদ্য সহায়তা দেয়। এছাড়া চলতি বছরে ২৫ হাজার দর্গতদের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়নিষ্কাষন ব্যবস্থা এবং খাবার বিতরণ সহযোগিতা চালিয়ে যাচ্ছে অক্সফাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১৪৪ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank