সর্বশেষ :
partners logo
11:08 pm BdST, Thursday, May 23, 2013
বিদ্যুতের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ
Sun, Jun 3rd, 2012 2:31 pm BdST
 
নোয়াখালী, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালীর চাটখিলে সড়ক অবরোধ করছে এলাকাবাসী।

রোববার সকাল ৯টা থেকে কচুয়া-বটতলী সড়ক ও খিলপাড়া-পোদ্দার বাজার সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে অবরোধ তৈরি করে বিক্ষুদ্ধ জনতা।

ঘটনাস্থল থেকে দুপুর সোয়া দুইটায় সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে ইউএনও আবু দাউদ গোলাম মোস্তফা ও চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম শিব চন্দ্র পাল বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করছেন।

দু’পক্ষের সমঝোতা হলে অবরোধ তুলে নেওয়া হবে বলে জানান তিনি।

তিরি আরও জানান, অবরোধের কারণে চাটখিল ও পাশের লক্ষীপুর জেলার মধ্যে যাতায়াতকারী সব ধরনের যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়ে যানজট সৃস্টি হয়েছে।

অবরোধ চলাকালে সোমপাড়া বাজারের দোকানপাট বন্ধ রেখে বিদ্যুতের দাবিতে সমাবেশ করে ব্যবসায়ীরা।

চাটখিল থানার ওসি নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank