সর্বশেষ :
partners logo
12:59 pm BdST, Wednesday, May 22, 2013
সাগর-রুনি খুন
মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি সাংবাদিকদের
Mon, Jun 4th, 2012 9:56 pm BdST
 
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলো।

সোমবার এক বিবৃতিতে বলা হয়, মাহফুজুর রহমান সম্প্রতি লন্ডনে ‘সাগর-রুনি পরকীয়ার বলি’ বলে বক্তব্য দিয়েছেন, যা অসৌজন্যমূলক ও মানহানিকর।

এটিএন বাংলার সাংবাদিক রুনি এবং তার স্বামী মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সাগর গত ১১ ফেব্রুয়ারি খুন হন। এই হত্যাকাণ্ডের কূলকিনারা পুলিশ করতে ব্যর্থ হওয়ায় এখন র‌্যাব তদন্ত করছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত ভিডিওফুটেজ রয়েছে দাবি করে এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্য ধরে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়, “এটিএন বাংলার সাংবাদিক রুনি সম্পর্কে ওই প্রতিষ্ঠানের মালিকের এ ধরনের উক্তি অমানবিক, অসৌজন্যমূলক ও মানহানিকর।”

বিবৃতিতে সই করেন বিএফইউজের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, এক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও অন্য অংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের দুই অংশের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, দুই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর এই সংগঠনগুলো যূথবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২১৫১ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank