সর্বশেষ :
partners logo
9:21 am BdST, Sunday, May 19, 2013
ভোলায় অবরোধ ও হরতাল প্রত্যাহার
Tue, Jun 5th, 2012 3:05 pm BdST
 
ভোলা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় যুবলীগ নেতা ও চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে লঞ্চিত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারের প্রশাসনের প্রতিশ্র্রুতিতে ভোলা-দৌলতখান সড়ক অবরোধসহ বুধবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে থেকে ভোলা-দৌলতখান সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা এবং বুধবার দৌলতখানে হরতালের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।

তবে মঞ্জুরকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন ভোলা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক আরজু।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভোলা জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু অবরোধস্থলে গিয়ে আন্দোলনকারীদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর লঞ্চিত হওয়ার ঘটনার যথাযথ বিচারের প্রতিশ্রুতি দেন।

প্রতিশ্রুতি পেয়ে দুপুর আড়াইটার দিকে ভোলা-দৌলতখান সড়কের অবরোধ এবং বুধবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৬ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank