সর্বশেষ :
partners logo
8:23 am BdST, Sunday, May 19, 2013
কান্দাহারে আত্মঘাতী হামলায় নিহত ২১
Wed, Jun 6th, 2012 2:37 pm BdST
 
ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের কান্দাহারের কাছে একটি হোটেলে আত্মঘাতী হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এক খবরে একথা জানায়।

এ হামলায় আরো ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কান্দাহারের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল রাজিক জানান, ন্যাটো সেনাদের রসদ সরবরাহে নিয়োজিত গাড়ি চালকেরা ওই হোটেলে জড়ো হয়েছিল।

কান্দাহারেই ন্যাটোর সবচেয়ে বড় ঘাঁটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৩ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank