সর্বশেষ :
partners logo
4:01 am BdST, Wednesday, May 22, 2013
অধ্যাপক সায়ীদ সম্পর্কে ‘কটুক্তির’ প্রতিবাদে মানববন্ধন
Fri, Jun 8th, 2012 9:33 pm BdST
 
চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে জাতীয় সংসদে ‘কটুক্তির’ প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রামের সর্বস্তরের পেশাজীবী, সংস্কৃতিকর্মী, ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে অধ্যাপক আবু সায়ীদকে নিয়ে সংসদ সদস্যদের দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, আবদুল্লাহ আবু সায়ীদ একজন শ্রদ্ধেয় ব্যক্তি। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি জ্ঞানভিত্তিক সমাজ নিমার্ণের জন্য ‘আলোকিত মানুষ’ সৃষ্টির কাজে নিয়োজিত। তাকে নিয়ে কটুক্তি দেশের সর্বস্তরের মানুষকে আহত করেছে।

কর্মসূচিতে আরো বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা রীতা দত্ত, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ খান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চ্যানেল আইয়ের চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদ, উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সুনীল ধর, সংস্কৃতিকর্মী কামরুল হাসান বাদল, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১২৯ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank