সর্বশেষ :
partners logo
1:45 pm BdST, Monday, May 20, 2013
বাসচাপায় পথচারী আহত, বাসে আগুন
Sun, Jun 10th, 2012 8:11 pm BdST
 
ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় পথচারীর আহত হওয়ার জের ধরে রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সন্ধ্যা ৭টার দিকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের অপারেটর আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর থেকে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

“অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ইউনিট দুটি ফিরে এসেছে। যতটুকু জানি পথচারী আহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছিল,” বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের রহমান জোনের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটি লাব্বায়েক পরিবহনের। মো. ইসমাইল নামে এক পথচারীকে চাপা দিলে উত্তেজিত জনতা ভাঙচুর করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/২০০৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank