সর্বশেষ :
partners logo
10:14 am BdST, Saturday, May 25, 2013
ফরিদপুরে স্থানীয় সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা
Thu, Jun 14th, 2012 7:52 pm BdST
 
ফরিদপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলায় ভাতিজিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধিকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেগচামী নিজ গ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত মতিয়ার রহমান ‘দৈনিক আজকালের খবর’ পত্রিকার মধুখালী প্রতিনিধি।

মতিয়ারের ভাই বাদশা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বখাটে রহিম শেখ মতিয়ারের কলেজ পড়–য়া ভাতিজিকে উত্যক্ত করত। অনেকবার তাকে সতর্ক করলেও সে উত্ত্যক্ত করেই আসছিল। আপোষের কথা বলে রহিম বিকেল ৪টার দিকে মতিয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মতিয়ারের মাথা ও গলায় কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯৫০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank