সর্বশেষ :
partners logo
2:29 am BdST, Sunday, May 19, 2013
রাজবাড়ীতে কলেজছাত্রের কারাদণ্ড
Sun, Jun 17th, 2012 12:56 am BdST
 
রাজবাড়ী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটের তিন মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুবুল করিম এ সাজা দেন।

দণ্ডিত রবিউল শেখ বালিয়াকান্দি ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের সমশপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুবুল করিম জানান, একই কলেজের ওই ছাত্রীর সঙ্গে কলেজে যাবার পথে রবিউল কথা বলার চেষ্টা করে। কিন্তু ছাত্রীটি এড়িয়ে গেলে কলেজে যেয়ে আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এরপরও মেয়েটি এড়িয়ে গেলে রবিউল তার সঙ্গে খারাপ আচরণ করে।

শিক্ষক ও ছাত্ররা বিষয়টি দেখে তাকে আটক করে পুলিশে দিলে সাক্ষ্য প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫০৫ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank