সর্বশেষ :
partners logo
11:52 am BdST, Thursday, May 23, 2013
বাবুর্চিকে শ্বাসরোধে হত্যা
Sun, Jun 17th, 2012 1:07 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডার ভাটারা থানা এলাকায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে ভাটারার পূর্ব নুরের চেলা এলাকায় একটি টিনশেড ঘর থেকে মোহাম্মদ আলীর (৪০) লাশ উদ্ধার করা হয়।

আলী গুলশান ‘বেমবো সুট’ চাইনিজ রেস্টুরেন্টের বার্বুচি ছিলেন। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের রূপনগরে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কোন এক সময় আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা কক্ষে তালা মেরে পালিয়ে যায়।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ওই চাইনিজ রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরেন আলী। শনিবার সকালে কাজে না আসায় রেস্টুরেন্ট থেকে লোকজন তার বাসায় গিয়ে বাহির থেকে তালা দেখতে পায়। পরে তালা ভেঙে ঘরে ঢুকে আলীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank