সর্বশেষ :
partners logo
9:26 pm BdST, Saturday, May 18, 2013
সৌদি যুবরাজের মৃত্যুতে খালেদার শোক
Sun, Jun 17th, 2012 1:08 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সৌদি আরবে অবস্থানরত খালেদা জিয়া সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আজিজের কাছে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন।

সৌদি আরব থেকে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বার্তায় শনিবার একথা জানানো হয়।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “সৌদি যুবরাজ ছিলেন মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ একজন বিশ্বস্ত বন্ধুকে হারালো।’’

বিএনপি চেয়ারপারসন প্রয়াত যুবরাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস সচিব জানান, শনিবারই বিরোধী দলীয় নেতার শোকবার্তাটি সৌদি বাদশাহর কাছে পৌঁঁছানো হয়েছে।

তিনি আরও বলেন, রোববার মক্কায় অনুষ্ঠিতব্য সৌদি যুবরাজের নামাজে জানাজায় বিএনপি চেয়ারপারসনের পক্ষে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ও সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০৩ ঘ.







 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank