সর্বশেষ :
partners logo
10:52 pm BdST, Friday, May 24, 2013
চারদিনেও উদ্ধার হয়নি কৃষক নজরুল
Sun, Jun 17th, 2012 1:09 am BdST
 
সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘র‌্যাব পরিচয়ে ধরে নেওয়ার’ চারদিন পরও উদ্ধার হয়নি সিরাজগঞ্জের কৃষক নজরুল ইসলাম।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার স্বজনরা।

‘অপহৃত’ নজরুল ইসলাম (৩৮) উপজেলার ঝাঐল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সোলায়মান সরকারের ছেলে।

লিখিত বক্তব্যে নজরুলের মা জহুরা খাতুন বলেন, বুধবার (১৩ জুন) বিকালে নজরুল জমিতে কাজ করছিলেন। এ সময় সদরের আড়িয়ামোহন গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে গোলাম রব্বানী ও কালিয়াকান্দা পাড়া গ্রামের জয়নাল সরদারের ছেলে বাবু মুন্সী তাকে ডেকে ঝাঐল রেলক্রসিংয়ের কাছে নিয়ে যান।

এ সময় রেলক্রসিংয়ে কাছে দাঁড়িয়ে থাকা দুই যুবক অস্ত্রের মুখে তাকে জোর করে মোটরসাইকেল তোলার চেষ্টা করে। গ্রামবাসী বাধা দিলে ওই দুই যুবকের একজন নিজেকে র‌্যাবের সদস্য পরিচয় দেয়। এলাকাবাসী পরিচয়পত্র দেখতে চাইলে কামরুজ্জামান নামে একটি পরিচয়পত্র (শেষ দুটি সংখ্যা ৯২) দেখান।

পরে পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ অফিসে যোগাযোগ করা হলে তারা নজরুল ইসলাম নামের কাউকে আটক করেনি বলে জানায়।

চারদিনেও নজরুলের সন্ধান না পেয়ে তার বৃদ্ধা মা জহুরা খাতুন, স্ত্রী-পুত্র-কন্যাসহ পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জহুরা খাতুন আরো বলেন, তার ছেলের কোনো শত্র“ নেই। তবে স¤প্রতি একটি পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।

তিনি ছেলেকে খুঁজে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি সোহরাব আলী বলেন, ১৬ জুন থানায় মামলা হয়েছে। নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার আব্দুস সালাম বলেন, র‌্যাব পরিচয়ে অপহরণের বিষয়টি তার জানা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank