সর্বশেষ :
partners logo
9:21 am BdST, Friday, May 24, 2013
সৌদি নারীদের গাড়ি চালনার আবেদন
Sun, Jun 17th, 2012 1:13 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি চালানোর অনুমতি চেয়ে সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বরাবর আবেদন করতে যাচ্ছেন সেদেশের নারীরা।

‘উইমেন টু ড্রাইভ ক্যাম্পেইন’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছয়শ’ নারীর সইসহ এ আবেদন রোববারবাদশার কাছে পাঠানো হবে।

আবেদনপত্রে দেশটিতে ড্রাইভিং স্কুল চালুর অনুমতিও চাওয়া হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে ২০১১ সালে ইন্টারনেটে প্রচারাভিযান চালনাকারী মানাল আল-শেরিফ বলেন, “আইন অমান্য করা আমাদের এসব উদ্যোগের অংশ নয়। বরং সারা বিশ্বের সব নারীর মতো গাড়ি চালানোর বিষয়টিও আমরা উপভোগ করতে চাই।”

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৯ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank