সর্বশেষ :
partners logo
10:09 am BdST, Tuesday, May 21, 2013
বাফুফের পুনঃনির্বাচনে হেলালের হার
Sun, Jun 17th, 2012 1:28 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পুনঃনির্বাচনে হেরে গেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক আনোয়ারুল হক হেলাল।

শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত তিনটি সদস্য পদের পুনঃনির্বাচনে জয়ী হয়েছেন আরিফ হোসেন মুন, তৌফিকুল ইসলাম তোফা ও আজমল আহমেদ তপন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নীলফামারী জেলার কাউন্সিলর মুন ৯৪, চাঁপাই নবাবগঞ্জের কাউন্সিলর তোফা ৯৩ এবং খুলনার কাউন্সিলর তপন ৮৫ ভোট পেয়েছেন।

হেলালের প্রাপ্ত ভোট ৪৯। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ৫৬ ভোট পেয়েছিলেন তিনি।

বাফুফের ১২২ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন।

নির্বাচিত হওয়ার পর ফুটবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন মুন। তিনি বলেন, “আমাদের বিজয়ের মাধ্যমে বাফুফের নির্বাহী কমিটিতে জেলাগুলোর প্রতিনিধিত্ব বেড়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ফুটবল উপকৃত হবে বলে আমার বিশ্বাস।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪০ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank