সর্বশেষ :
partners logo
7:01 am BdST, Sunday, May 19, 2013
জার্মানিতে ব্যর্থ নাদাল
Sun, Jun 17th, 2012 1:30 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত সোমবার রেকর্ড সপ্তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেও জার্মানির জেরি ওয়েবার ওপেনে রাফায়েল নাদাল ব্যর্থ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন জার্মানির ফিলিপ কোলশ্রাইবারের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরে গেছেন তিনি।

অর্থাৎ ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনের প্রস্তুতির সূচনা মোটেই ভালো হলো না স্প্যানিশ-তারকার।

কোলশ্রাইবারের কাছে এটাই নাদালের প্রথম হার। এর আগে আট বার মুখোমুখি হয়েছিলেন তারা। তবে ঘাসের কোর্টে এটাই তাদের প্রথম দেখা।

ম্যাচ শেষে নাদাল বলেন, “এটা ব্যাখ্যা খোঁজার সময় নয়। সে আমার চেয়ে ভালো খেলেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩১ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank