সর্বশেষ :
partners logo
7:16 pm BdST, Thursday, May 23, 2013
সিনহা গার্মেন্টসে সংঘর্ষের ঘটনায় মামলা
Sun, Jun 17th, 2012 5:36 pm BdST
 
নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাচপুরে ওপেক্স গ্র“পের সিনহা গার্মেন্টসে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার গভীর রাতে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বাদী হয়ে এ মামলা করেন।

১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৯শ’ থেকে এক হাজার জনকে আসামি করা হয়েছে এ মামলায়। এরই মধ্যে রোববার ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, মামলায় পুলিশের কাজে বাধা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় সিনহা গার্মেন্টস দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিনহা গার্মেন্টসের অনেক শ্রমিক কাজে যোগ দেওয়ার জন্য কারখানায় এলে গেইটে বন্ধের নোটিশ ঝুলানো দেখে ফেরত গেছে।

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কাচপুর শিল্পাঞ্চলে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গার্মেন্টস শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই দেশি-বিদেশি একটি মহল শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।

ওই মহলটি কমপ্লায়েন্স পোশাক কারখানাগুলোতেই আন্দোলনের নামে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনহা গার্মেন্টসের ৫টি ইউনিটে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার শ্রমিক কাজ করে। গত ৬ মাসে শতাধিকবার এই কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। বেতনসহ সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি, শ্রমিক ছাঁটাই, প্রশাসনের বিরুদ্ধে শ্রমিকদের হয়রানির অভিযোগসহ বেশ কিছু কারণে এগুলো সংঘটিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৩৪ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank