সর্বশেষ :
partners logo
8:53 pm BdST, Saturday, May 25, 2013
কোচের পাশেই নেদারল্যান্ডসের ফুটবলাররা
Tue, Jun 19th, 2012 10:51 pm BdST
 
ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের ইউরোতে নেদারল্যান্ডসের ব্যর্থতা একটু বিস্ময়করই বটে। গ্র“পের তিনটি ম্যাচেই হেরে যাওয়া বিশ্বকাপ রানার্সআপদের কোচ বার্ট ফন মারউইককে সরিয়ে দিতে ডাচ সংবাদ মাধ্যম এখন মরিয়া। তবে নেদারল্যান্ডসের ফুটবলাররা কোচের পাশেই আছেন।

ইউরো কিংবা বিশ্বকাপে কখনোই এত খারাপ করেনি নেদারল্যান্ডস।

তবে সেজন্য ফরোয়ার্ড ওয়েসলি øাইডার কোচকে দোষারোপ করতে রাজি নন। তিনি বলেন, “আমরা এই খারাপ ফলের জন্য কোচকে দায়ী করতে পারি না। গত চার বছরে তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন।” তার কয়েক জন সতীর্থও এ ব্যাপারে একমত।

øাইডার অবশ্য স্বীকার করেছেন দলের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দলের বেশ কিছু সমস্যার সমাধান করা জরুরী। যেমন দলের কোনো-কোনো খেলোয়াড় ম্যাচের আগেই আমাদের কৌশল ও পরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়। এই সমস্যা দূর করা দরকার।”

নেদারল্যান্ডসের সঙ্গে ফন মারউইকের চুক্তির মেয়াদ আরো চার বছর। গত বছরই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৯ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank