সর্বশেষ :
partners logo
11:42 am BdST, Friday, May 24, 2013
আমিনুলের খুনিদের গ্রেপ্তারের দাবি জানালেন শ্রমিক নেতারা
Wed, Jun 20th, 2012 10:26 pm BdST
 
ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক খাতে অস্থিরতা নিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে আমিনুল ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিও তুলেছেন শ্রমিক নেতারা।

বুধবার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা সাংবাদিকদের বলেন, শ্রমিক নেতা আমিনুলের খুনিদের চিহ্নিত করা হয়েছে বলে প্রতিমন্ত্রী তাদের জানিয়েছেন।

শ্রম ভবনে বৈঠকের পর টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের চার আসামিকে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলমও সাংবাদিকদের জানান, আমিনুলের ঘাতকদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।

তবে প্রতিমন্ত্রী এই বিষয়ে সাংবাদিকদের বলেন, সরকার শ্রমিক নেতা আমিনুলের ঘাতকদের খুঁজে বের করতে আন্তরিকভাবে কাজ করছে। তাদের সন্ধান পাওয়া গেলেই গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

পোশাক শ্রমিক নেতা আমিনুল গত ৪ এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন। পরদিন টাঙ্গাইলে তার লাশ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা সফরে এসে এই হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২২৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank