সর্বশেষ :
partners logo
2:38 pm BdST, Saturday, May 25, 2013
জিততেই হবে বাংলাদেশকে
Wed, Jun 20th, 2012 11:47 pm BdST
 
ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের পথ এমনিতেই কঠিন করে তুলেছে বাংলাদেশ। বুধবার স্বাগতিক জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে পরিস্থিতি আরো জটিল।

ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে।

এবারের জিম্বাবুয়ে সফরে হারের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের ধারণা, ছোট-ছোট ভুলের কারণেই তার দলকে হারতে হচ্ছে বার-বার। জিম্বাবুয়ের বিপক্ষে সে সব ভুলের পুনরাবৃত্তি রোধের ওপরেই বাংলাদেশের সাফল্য নির্ভর করছে।

টানা দুই ম্যাচে অর্ধশতক পাওয়া হ্যামিল্টন মাসাকাদজা আছেন দারুণ ছন্দে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শতকও করেছিলেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান। মাসাকাদজাকে ব্যাকফুটে খেলতে বাধ্য করতে বোলারদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাস।

তবে শুধু মাসাকাদজা একা নন, ভুসিমুজি সিবান্দা, ব্রেন্ডন টেলর আর এল্টন চিগুম্বুরাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশের জন্য। বাংলাদেশের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে ছন্নছাড়া বোলিং।

বোলারদের কাজ শতগুণ কঠিন করে তুলেছে বাজে ফিল্ডিং। দুই ম্যাচেই অনেকগুলো সহজ ক্যাচ ফেলে দিয়েছেন ফিল্ডাররা। বাংলাদেশের সামনে তাই অগ্নিপরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪৪ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank