বরিশাল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাম (২৫) উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের জোনাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী শাকিল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাল বোঝাই ট্রাকটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। নতুন হাট এলাকায় পৌঁছালে ট্রাকটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সালামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাসড়ক থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১০৮ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.