সর্বশেষ :
partners logo
9:23 am BdST, Sunday, May 26, 2013
নোয়াখালীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
Thu, Jun 21st, 2012 11:37 am BdST
 
নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-ফেনী মহাসড়কে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মহাসড়কের সেবারহাট তিন পুকুরিয়া নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম উদ্দিন শেখ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সেনবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১৮ ঘ.


 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank