সর্বশেষ :
partners logo
6:32 pm BdST, Saturday, May 18, 2013
অসুস্থ সাঈদীকে বিদেশে পাঠানোর দাবি বিএনপির
Thu, Jun 21st, 2012 1:05 pm BdST
 
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, “দেলাওয়ার হোসাইন সাঈদী হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তার জীবন রক্ষার জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”

“অন্যথায় যে কোনো দুর্ঘটনার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে।”

ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ করে ফখরুল বলেন, “তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকেও বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেলাওয়ার হোসাইন সাঈদীর হৃৎপিণ্ডের ধমনীর কয়েকটি ব্লক এনজিওপ্লাস্টির মধ্যে অপসারণ করা হয়েছে। তিনি বর্তমানে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত সাবেক মেয়র খোকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। হরতালের গাড়ি পোড়ানোর মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর পর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর জামিনে মুক্তি পেলেও এখনো হাসপাতালেই আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২৫৫ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank