সর্বশেষ :
partners logo
3:37 am BdST, Sunday, May 19, 2013
সিলেটে মাদ্রাসাছাত্রকে জবাই
Mon, Jun 25th, 2012 10:37 am BdST
 
সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে এক মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ওই ছাত্রের সহপাঠি জড়িত বলে অভিযোগ উঠেছে।

সোমবার ভোর রাতে নগরীর দরগাহ এলাকায় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসার এতিমখানার একটি কক্ষে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আমির আব্বাস (১৮) ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুস সালামের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানান, আমির আব্বাস মাদ্রাসার এতিমখানা ও হিফজখানায় দ্বিতীয় তলার একটি কক্ষে থাকত। ভোররাতে তাকে সহপাঠি সাইফুর রহমান (১৮) ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের সহপাঠিরা পুলিশকে জানিয়েছ, ফজরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ গোঙানির শব্দে তাদের ঘুম ভাঙে। এসময় তারা মেঝেতে আমির আব্বাসের গলাকাটা লাশ দেখতে পান এবং সাইফুরকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

সাইফুর রহমান ওসমানীনগরের গলমুকাপন এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

সকালে পুলিশ গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করেছে বলে জানান ওসি।

ঘটনার পর থেকে সাইফুর পলাতক রয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আব্বাসের সাথে সাইফুরের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ছিল বলে জানায় তাদের সহপাঠিরা। তারা বলছে, তাদের দুজনের মধ্যে বড় ধরনের কোনো বিরোধ না থাকলেও আব্বাসকে অন্য সহপাঠিদের সঙ্গে চলাফেরা করতে বাধা দিত সাইফুর।

মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আহসান উল্লাহ জানান, ভোরে ছাত্ররা এসে তাকে হত্যার কথা জানালে তিনি পুলিশকে খবর দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank