সর্বশেষ :
partners logo
4:50 am BdST, Sunday, May 19, 2013
সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন
Mon, Jun 25th, 2012 11:24 am BdST
 
ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনও দরপতন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচক কমে। এর পর থেকে ধীরে ধীরে সূচক বেড়ে গতদিনের অবস্থান ছাড়িয়ে যায়। লেনদেনের শেষ দিকে আবার সূচক কমে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৬ পয়েন্ট হয়।

হাতবদল হয় প্রায় ১৪২ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে নতুন সপ্তাহের লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে ১২ দশমিক ৩৫ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।

গত বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে ২৪ পরিচালকের করা পাঁচটি রিট আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এর ফলে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা রয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank