সর্বশেষ :
partners logo
4:42 pm BdST, Sunday, May 19, 2013
শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ৭২২০ সদস্য
Mon, Jun 25th, 2012 2:14 pm BdST
 
ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর সাত হাজার ২২০ জন সদস্য বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে বলে সংসদে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার।

সোমবার সংসদ অধিবেশনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, লাইবেরিয়ায় এক হাজার ৪০৫ জন, আইভরি কোস্টে দুই হাজার ১৮২ জন, দক্ষিণ সুদানে ২৯০ জন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুই হাজার ৫৫৬ জন, সুদানে (দারফুর) ৪১৩ জন, পূর্ব তিমুরে তিন জন, পশ্চিম সাহারায় ২৯ জন, লেবানন ৩২৪ জন এবং সিরিয়ায় ১৮ জন সদস্য কর্মরত আছে।

এর মধ্যে ছয় হাজার ৩০৪ জন সেনা সদস্য, ৪০৭ জন নৌ বাহিনীর এবং ৫০৯ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীর সদস্য পাঠানোর সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে বলেও জানান এ কে খন্দকার।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌবাহিনীর সার্বিক সক্ষমতা বাড়ানোর জন্য নৌ বাহিনীতে হেলিকাপ্টার ও নতুন জাহাজ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এসইউ/১৩৩৩ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank