সর্বশেষ :
partners logo
8:00 pm BdST, Saturday, May 18, 2013
আগ্রাবাদে ১২ ঘণ্টা বিদ্যুৎ নেই
Mon, Jun 25th, 2012 3:03 pm BdST
 
চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ে গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়ায় বার ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই নগরীর আগ্রাবাদ পিডিবি ভবনসহ এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়।

বিদ্যুৎ না থাকায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, দেওয়ান হাট, মনছুরাবাদ এবং সিজিএস কলোনি এলাকায় বিভিন্ন বাণিজ্যিক অফিস ও তৎসংলগ্ন এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

সোমবার ভোররাত ৩টার দিকে আগ্রাবাদ সিজিএস কলোনি গেইটের সামনে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে।

এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চারটি ফিডারের বিতরণ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জনসংযোগ মো. মনিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এর ফলে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনসহ ওই এলাকার বিভিন্ন অফিস ও আবাসিক ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সঞ্চালন লাইন মেরামতে কাজ চলছে জানিয়ে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৫টার মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫০০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank