সর্বশেষ :
partners logo
3:50 pm BdST, Wednesday, Jun 19, 2013
চাঁদপুরে এক ব্যক্তির যাবজ্জীবন
Tue, Jun 26th, 2012 4:03 pm BdST
 
চাঁদপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত ইলিয়াস মুন্সী (৩৫) মতলব দক্ষিণ উপজেলার নলুয়া গ্রামের মৃত মফিজ মুন্সীর ছেলে। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে ইলিয়াস।

এ ঘটনায় সিদ্দিকের বড়ভাই বাদি হয়ে ওই দিনই মতলব থানায় একটি মামলা করেন। এরপর ইলিয়াসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank