সর্বশেষ :
partners logo
6:40 pm BdST, Wednesday, Jun 19, 2013
সেপটিক ট্যাংকের গ্যাসে ৫ জনের মৃত্যু
Sat, Jun 30th, 2012 2:43 pm BdST
 
টাঙ্গাইল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নবনির্মিত একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ইচাইল গ্রামে এ ঘটনায় নিহতরা হলেন- ইচাইল গ্রামের রুবেল মিয়া (১৮), আয়নাল মিয়া (২৫), সাজ্জাদ হোসেন (১৫), আবদুস সামাদ (৩২) ও শফিকুল ইসলাম (১৬)।

এদিকে সকাল ১০টার দিকে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের কাছে প্রয়োজনীয় অক্সিজেন না থাকায় উদ্ধার কাজ চালাতে বিলম্ব হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী ফায়ার ব্রিগেডের কর্মীদের প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

পরে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্যামল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইচাইল গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী বজলুর রহমান বাবুল ও ফজলুর রহমান আবুল তিন মাস আগে গ্রামে একটি চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। কয়েকদিন আগে ভবনের নীচ তলায় সেফটিক ট্যাংকের ছাদ ঢালাই শেষ হয়।

“শনিবার সকাল ৮টার দিকে ট্যাংকের ভিতরে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার জন্য প্রথমে সাজ্জাদ হোসেন মই দিয়ে নিচে নামেন। কিছুক্ষন পর তার কোন সাড়া-শব্দ না পেয়ে রুবেল মিয়াও নিচে নামেন। এভাবে আরো তিন শ্রমিক নিচে নামলে তাদের সবাই সেখানেই মারা যান।”

বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার ব্রিগেডের কর্মী ও এলাকাবাসী লাশ পাঁচটি উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪৩৯ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank