সর্বশেষ :
partners logo
5:55 am BdST, Monday, May 20, 2013
কারাগার নির্মাণ প্রকল্প: চাঁদা দাবিতে ফের হামলা
Sat, Jun 30th, 2012 6:21 pm BdST
 
সিলেট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বাদাঘাটে কারাগার নির্মাণ প্রকল্পের স্থাপনায় চাঁদা দাবিতে শুক্রবার সন্ধ্যায় এক দফা হামলার পর মধ্যরাতে আবারো হামলা হয়েছে।

এ ঘটনায় মামলা না নিয়ে পুলিশ সমঝোতার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মোহা¥মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুর রহমান চৌধুরী জানান, সন্ধ্যায় যারা হামলা চালিয়েছিলো তাদের পক্ষ নিয়ে রাত প্রায় ১টার দিকে একদল দুর্বৃত্ত মাটি ভরাটের স্থানে আবারো হামলা চালায়। এ সময় তারা প্রকল্প এলাকায় থাকা শ্রমিকদের তাড়িয়ে ড্রেজিংয়ের পাইপ লাইন কেটে দেয়।

এর আগে চাঁদার দাবিতে সন্ধ্যায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে বলে জানান তিনি।

শামছুর অভিযোগ করেন, প্রকল্প এলাকায় কাজ শুরুর আগেই ওই এলাকার বাসিন্দা কয়েকজনকে নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে রাজি না হওয়ায় সন্ধ্যায় হামলা হয়।

দুই দফা হামলার পর সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বলেন, প্রকল্পের স্বার্থেই বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী রোববার উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়েছে বলে জানান তিনি।

গণপূর্ত অধিদপ্তরের সিলেটের প্রকৌশল বিভাগ জানায়, সিলেট শহর থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরে শহরতলীর বাদাঘাট এলাকায় কারাগার নির্মাণ কাজ চলছে।

চলতি অর্থবছরে এ প্রকল্পে আট কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট কাজ শুরু হয়।

শুক্রবার গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজ শুরু করার পর সন্ধ্যায় একদল লোক চাঁদার দাবিতে হামলা করে কাজ বন্ধ করে দেয়। তাদের হামলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দুইজন কর্মচারী আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯১৯ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank