সর্বশেষ :
partners logo
10:55 pm BdST, Saturday, May 18, 2013
সৌদি রাষ্ট্রদূতকে হুমকি, রিমান্ডে রশিদ
Sat, Jun 30th, 2012 8:25 pm BdST
 
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি রাষ্ট্রদূতকে টেলিফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদে ছয় দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।

শনিবার মহানগর হাকিম মো. মনিরুজ্জামানের আদালত এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন, পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে আ ন ম আব্দুর রশিদকে (৫৬) গ্রেপ্তার করা হয়। রশিদ এক সময় সৌদি দূতাবাসেই কাজ করতেন।

গত ২০ জুন সন্ধ্যায় রশিদ সৌদি রাষ্ট্রদূত ও উপ-রাষ্ট্রদূতকে হুমকি দেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সৌদি দূতাবাসের আইন বিষয়ক উপদেষ্টা মো. জসিম উদ্দিন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। এরপর পুলিশ পদক্ষেপ নেয়।

তবে রশিদ পুলিশ হেফাজতে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি গত ১৫ বছর সৌদি দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করেন। তাকে গত ২১ মে তাকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করা হয়। এজন্য রাগের বশবর্তী হয়ে ওই মেসেজ পাঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০২০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank