সর্বশেষ :
partners logo
2:28 am BdST, Monday, May 20, 2013
নেয়াখালীতে ‘জুলুম বাদশা’ গ্রেপ্তার
Sat, Jun 30th, 2012 9:06 pm BdST
 
নোয়াখালী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেয়াখালীতে জুলুম বাদশা নামে পরিচিত একটি জলদস্যু দলের সর্দার বাদশা ফাহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের চর কচ্ছপিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান আলী বলেন, সকালে চর কচ্ছপিয়া গ্রামে অভিযান চালিয়ে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

“জুলুম বাদশার প্রকৃত নাম বাদশা ফাহাদ। তার অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন তার নাম দেয় জুলুম বাদশা। কেউ কেউ তাকে জালিম বাদশাও বলেন।”

তিনি জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জলদস্যু সর্দার টিপু বাহিনীর প্রধান সহযোগী ছিলো বাদশা ফাহাদ। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় তিনটি ছাড়াও সোনাগাজী ও সন্দ্বীপ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫৮ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank