সর্বশেষ :
partners logo
2:38 am BdST, Sunday, May 19, 2013
ভালো সূচনায় খুশি মরগান
Sat, Jun 30th, 2012 9:34 pm BdST
 
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ৮৯ রানের দারুণ ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের নায়ক ইয়ন মরগান বলেছেন, গ্রীষ্মের সূচনাটা খুব ভালো হয়েছে তার।

১৫ রানে ওই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

ম্যাচ শেষে আয়ারল্যান্ডের সাবেক খেলোয়াড় মরগান বলেন, “রান না পাওয়া এবং দলে কোনো অবদান রাখতে না পারার মধ্যে ভালো কোনো ব্যাপার নেই। আজ (শুক্রবার) রান পাওয়ায় আমার গ্রীষ্মের শুরুটা সত্যিই ভালো হল।”

“দুবাই থেকে ফেরার পর আমি দুই সপ্তাহের বিশ্রাম পেয়েছিলাম। এ সময় আমি নিজের কৌশলে কিছু পরিবর্তন এনেছি এবং সংযুক্ত আরব আমিরাতে যা ভালোভাবে করতে পারিনি সেগুলোর ব্যাপারে মনযোগ দিয়েছি,” যোগ করেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

বর্তমানে ইংল্যান্ডের সামনে ক্রিকেটের তিন ফরম্যাটেই এক সঙ্গে শীর্ষ উঠার দারুণ এক সুযোগ অপেক্ষা করছে। চলমান সিরিজে অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে হারাতে পারলেই তাদের টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করা ইংল্যান্ড।

১ জুলাই ওভালে দ্বিতীয় ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৭ ঘ.


 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank