ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবস্থান সবার ওপরে। ৭২টি সোনা, ৫৭টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ জিতেছে তারা।
২১টি সোনা, ১৩ টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ আনসার। তৃতীয় আলমগীর সুইমিং ক্লাবের অর্জন ৫টি সোনা, ৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ।
শনিবার প্রতিযোগিতার শেষ দিনেও ১৪টি জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে এবার ৪৫টি রেকর্ড হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.