সর্বশেষ :
partners logo
11:27 pm BdST, Saturday, May 18, 2013
নেত্রকোনায় বিপুল পরিমান মাছ ধরার অবৈধ জাল জব্দ
Thu, Jul 5th, 2012 3:44 pm BdST
 
নেত্রকোনা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া হাওর চার হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে জব্দ করা এই জাল পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

খালিয়াজুরী থানার ওসি মো. রমিজুলহা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে চাকুয়া হাওরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শওকত আলীর নেতৃত্বে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় হাওরে পেতে রাখা চার হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে এই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযান চালানোর সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মশারি জাল দিয়ে কতিপয় জেলে বিভিন্ন হাওরে পোনা মাছ নিধন করে থাকে।

জব্দ করা চার হাজার মিটার জালের আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৮ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank