সর্বশেষ :
partners logo
3:52 pm BdST, Friday, May 24, 2013
দীর্ঘদিন পর ন্যাটোর রসদ গেল আফগানিস্তানে
Thu, Jul 5th, 2012 4:35 pm BdST
 
চামান, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৭ মাসেরও বেশি সময় পর পাকিস্তান থেকে আফগানিস্তানে পৌঁছেছে ন্যাটো বাহিনীর জন্য দুই ট্রাক রসদ।

ইসলামাবাদ ন্যাটোর রসদ সরবরাহ রুট চালুর পর বৃহস্পতিবার প্রথম চামান বর্ডার ক্রসিং পার হয়ে কন্টেইনার ট্রাক আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে।

গত বছর নভেম্বরে ন্যাটো বিমান হামলায় পাকিস্তান সীমান্তে ২৪ সেনা নিহতের ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের রসদ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই ঘটনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার পর আবার সরবরাহ পথটি চালু হয়।

এরপরই ওই পথ দিয়ে আফগানিস্তানে দুই ট্রাক রসদ পৌঁছানোর কথা জানালেন পাকিস্তানের কাস্টমস কর্মকর্তারা।

পাকিস্তানের করাচি বন্দরে আরো ট্রাকভর্তি রসদ আফগানিস্তানের যাওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানান তারা।

এ পদক্ষেপের মধ্য দিয়ে ওয়াশিংটন ও অন্যান্য ন্যাটো দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ভালো হবে বলেই আশা করছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১৯ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank