সর্বশেষ :
partners logo
9:07 pm BdST, Wednesday, May 22, 2013
দরকার হলে একবেলা বাজার করব না: সাজেদা
Thu, Jul 5th, 2012 5:40 pm BdST
 
ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে গেলেও নিজেদের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার জানিয়েছেন সংসদ উপনেতা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘সদস্য সংগ্রহ ও বৃক্ষ রোপন অভিযান’ এর উদ্বোধন করে তিনি বলেন, “বিশ্ব ব্যাংক টাকা দেয়নি তো কি হয়েছে? আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। দরকার হলে আমরা একবেলা বাজার করব না।”

“আমরা কাউকে তোয়াক্কা করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তখনও আমেরিকা (যুক্তরাষ্ট্র) আমাদের বিরুদ্ধে ছিল”, বলেন তিনি।

বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি প্রসঙ্গে খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে সাজেদা বলেন, “আমাদের একজন ম্যাডাম আছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন- ‘পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ হয় না।’ এখন কি তিনি পাগল হয়ে গেছেন যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন?”

জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় না দাবি করে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আগামী সংসদ নির্বাচন হবে। আমরা ক্ষমতা থেকে সরে যাব এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে।”

প্রধান অতিথির বক্তৃতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র একটি কপি তুলে দেন সাজেদা চৌধুরী।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৭৩৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank