সর্বশেষ :
partners logo
3:10 am BdST, Thursday, May 23, 2013
মেরিটাইম ইউনিভার্সিটি আইনের খসড়া চূড়ান্ত
Thu, Jul 5th, 2012 5:46 pm BdST
 
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টির আইনের খসড়া চূড়ান্ত করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টিতে নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, ওশানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন, মেরিটাইম কৌশল, মেরিটাইম নিরাপত্তা, জাহাজ নির্মাণ প্রকৌশল ও স্থাপত্য, হাইড্রোগ্রাফি, সামুদ্রিক সম্পদসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহণ, স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মেরিন ফিসারিজ একাডেমি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank