সর্বশেষ :
partners logo
11:24 am BdST, Saturday, May 18, 2013
দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসাল ভোলার স্কুলছাত্রী
Thu, Jul 5th, 2012 5:56 pm BdST
 
ভোলা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে এক স্কুলছাত্রীর শরীর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তজুমদ্দিন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর গ্রামে অ্যাসিড নিক্ষেপের এই ঘটনা ঘটে।

অ্যসিড সন্ত্রাসের শিকার স্কুলছাত্রী বীথিকা রানী দাস (১৩) ওই এলাকার বাবুল চন্দ্রের মেয়ে। স্থানীয় ফজিলাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে সে।

ঘটনার পরপরই তাকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় তাকে।

বীথিকার বাবা বাবুল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, বুধবার রাত ৯টার দিকে ঘরে টেবিলে পড়ছিল বিথিকা। তখন কে বা কারা জানালা দিয়ে তার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।

তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নঈম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যাসিডে বীথিকার মুখের বাম পাশ, চোখ, গলা ও শরীরের অধিকাংশ জায়গা ঝলসে গেছে।

ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফ আহমেদ জানান, বীথিকার অবস্থা শঙ্কামুক্ত নয়।

ওসি মাহাবুবুর রহমান বলেন, অ্যাসিড ছোড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেলিম নামের এক ভ্যানচালককে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি জানান, অ্যাসিড ছোড়ার ঘটনায় জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। তবে তার অন্য সহযোগীরা পলাতক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৫১ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank