সর্বশেষ :
partners logo
10:30 pm BdST, Friday, May 24, 2013
দূষণ: বিদেশি জাহাজকে ১ লাখ টাকা জরিমানা
Thu, Jul 5th, 2012 6:07 pm BdST
 
চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত এক বিদেশি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বন্দর ম্যাজিস্ট্রেট অনুপম সাহা ১০ নম্বর জেটিতে অবস্থানরত কন্টেইনারবাহী এমভি এমসিসি জাভা নামক জাহাজকে এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট অনুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণ কালো ধোঁয়া নিঃসরণ করে পরিবেশ দূষণের কারণে সিঙ্গাপুর থেকে আসা ওই জাহাজকে এ জরিমানা করা হয়েছে।

ওই জাহাজের দেশীয় এজেন্ট মারসেক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিকে ডেকে এনে এ জরিমানা আাদয় করা হয়েছে বলে জানান তিনি।

জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৭৫৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank