সর্বশেষ :
partners logo
6:00 am BdST, Wednesday, May 22, 2013
প্রশাসনের ৩৩ কর্মকর্তার পদে রদবদল
Thu, Jul 5th, 2012 6:46 pm BdST
 
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ৩৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে আটজন অতিরিক্ত সচিব, ২২ জন যুগ্ম-সচিব এবং তিনজন উপসচিব।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এহছানুল হক প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে।

ওই পদে চুক্তিতে থাকা হেমায়েত উদ্দিন তালুকদারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় এহছানুল হককে ওই পদে দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োজিত অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ আলীকে প্রত্যাহার করে পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ওই পদে প্রেষণে নতুন নিয়োগ পেয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল।

পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব এএম বদরুদ্দোজাকে পদায়ন করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে।

শিক্ষা মন্ত্রণালয়ের টিচিং কোয়ালিটি ই¤প্র“ভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামালকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

যুগ্ম-সচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আব্দুর রউফ চৌধুরী বিসিএস প্রশাসন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রকল্পের প্রকল্প পরিচালক খালিদ মাহমুদ ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), বিসিএস প্রশাসন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

ওএসডি যুগ্ম-সচিব কেবিএম ওমর ফারুক চৌধুরীকে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক, মনিরুল ইসলামকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য এবং ডা. সৈয়দ উমর খৈয়ামকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব শেখ আব্দুল আহাদকে বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।

ট্যারিফ কমিশনের সদস্য মতিয়ার রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ার হোসেন ও জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিয়ার রহমানকে ওএসডি করা হয়েছে। ঢাকা ওয়াসার ডিএমডি মাহবুবুর রহমান ও ট্যারিফ কমিশনের সদস্য ময়জুল শাহান খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসনের মন্ত্রণালয়ে।

ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম এবং তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব মনজুর রহমানকে কর্মরত মন্ত্রণালয়েই যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহবুবা মাশকুরকে ওএসডি করে মৈত্রী শিল্প সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং জাতীয় আর্কাইভস ভবন নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক ডা. জাহেদুল ইসলামকে ওএসডি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রোকসানা কাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব আবুল কাশেমকে স্থানীয় সরকার বিভাগ, ওএসডি যুগ্ম-সচিব মতিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. শামসুজ্জামানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন ও বদলি করা হয়েছে।

উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সারোয়ার জাহানকে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং ওএসডি ড. একেএম মতিয়ার রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও মো. মনিরুজ্জামানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে পদে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৪০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank