সর্বশেষ :
partners logo
11:36 pm BdST, Monday, May 20, 2013
নারায়ণগঞ্জে নদী দূষণ, পেপার মিলের জরিমানা
Mon, Jul 9th, 2012 11:40 pm BdST
 
নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদ দূষণের অভিযোগে একটি পেপার মিলকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

একই সঙ্গে কারখানাটির বেআইনি উৎপাদন বন্ধের নির্দেশও দেওয়া হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ দণ্ড দেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তবলপাড়া গ্রামে বাশার পেপার মিলস (প্রা.) লিমিটেড নামের পেপার মিলটি দুই বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিং করে দৈনিক পাঁচ টন কাগজ উৎপাদন করছে।

অভিযানের সময়ে কারখানার কর্মচারীরা তড়িঘড়ি করে বর্জ্য নির্গমনের পাইপ লাইনটি বন্ধ করে দেয়। ওই পাইপ দিয়ে বিষাক্ত তরল বর্জ্য একটি সংযোগ খালের মাধ্যমে ব্রহ্মপুত্র নদে পড়ে।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এ কারখানার কারণে ব্রহ্মপুত্র নদ ও সংযোগ খালটি মারাতœক দূষণের কবলে পড়ছে। বাতাসে দুর্গন্ধ এবং বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। আশপাশের কৃষি জমির উর্বরতাও শক্তি নষ্ট হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank