সর্বশেষ :
partners logo
5:47 am BdST, Saturday, May 25, 2013
চার মোবাইল অপারেটরের অবদানের স্বীকৃতি
Tue, Aug 7th, 2012 11:03 pm BdST
 
ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৫ বছর ধরে টেলিযোগাযোগ খাতে অবদানের জন্য চার অপারেটরকে সনদ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের টু-জি লাইসেন্স নবায়ন অনুষ্ঠানে এই সনদ দেওয়া হয়।

বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে দেশব্যাপী যে শতভাগ জনগণের কাছে টেলিকম নেটওয়ার্ক স্থাপিত হয়েছে এবং ৯ কোটির বেশি গ্রাহকের হাতে মোবাইল ফোন পৌঁছেছে, তার জন্য অপারেটররা কৃতিত্বের দাবিদার। অপারেটরদের মাধ্যমে দেশে ১৫ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।”

এই অবদানের জন্যই চার অপারেটরকে এ সনদ দেওয়া হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

নয় মাস জটিলতার পর ১৫ বছরের জন্য চারটি মোবাইল ফোন অপারেটরের টু-জি লাইসেন্স নবায়ন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু মঙ্গলবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধিদের হাতে নবায়নকৃত লাইসেন্স তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩০০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank