সর্বশেষ :
partners logo
2:58 pm BdST, Tuesday, May 21, 2013
চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২
Tue, Aug 7th, 2012 11:22 pm BdST
 
চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী থেকে তিনটি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় বাকলিয়ার খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- নাজিম উদ্দিন ও আবু বকর।

র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালপাড়া এলাকা থেকে দুটি এলজি, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/২৩২০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank