সর্বশেষ :
partners logo
12:58 pm BdST, Monday, May 20, 2013
সাংবাদিকদের উপর হামলার ছবি নিয়ে প্রদর্শনী
Tue, Aug 7th, 2012 11:23 pm BdST
 
ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজম ফোরাম সোমবার ক্যাম্পাসে দিনব্যাপী ‘প্রতিবাদ’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

সা¤প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলার বিভিন্ন আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পায়।

ব্র্যাক ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্যাম্পাসে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী।

এসব আলোকচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমের ফটোসাংবাদিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইকোনেমিক অ্যান্ড সোস্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক পিয়াস করিম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩১৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank