সর্বশেষ :
partners logo
5:52 am BdST, Friday, May 24, 2013
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
Wed, Aug 8th, 2012 11:34 am BdST
 
চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে হালিশহর থানার ‘জে’ ব্লকের ইবনে সিনা স্কুলের পাশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ চৌধুরী (২৮) সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার আনোয়ার চৌধুরীর ছেলে। হালিশহরের একটি বাসায় তারা সপরিবারে থাকতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে ইবনে সিনা স্কুলের পাশে কয়েকজন যুবকের সঙ্গে মাসুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মাসুদকে ছুরি মারে।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৩০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank