ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথমার্ধে সূচকে ওঠানামা করলেও দিনশেষে যোগ হয়েছে ৫০ পয়েন্ট।
বুধবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রথমার্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে ওঠানামা চলে। লেনদেনের শেষভাগে সূচক বাড়ে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ৩৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২০৪টির, কমে ৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় দিন সূচক কমে প্রায় দশমিক ১২ পয়েন্ট। হাতবদল হয় ২৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
টানা ৫ দিন সূচক কমার পর সোমবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫২ পয়েন্ট। হাতবদল হয় ২৩৯ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৫৮ পয়েন্ট। হাতবদল হয় ২০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সব মিলিয়ে গত সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৬ ঘ.